ই-টিআইএন (e-TIN) নিবন্ধন ও তথ্য সংশোধন

নতুন ১২ সংখ্যার ই-টিআইএন খোলা কিংবা পুরাতন টিআইএন-এর তথ্য সংশোধনের ক্ষেত্রে শুরুতেই সঠিক কর অঞ্চল, সার্কেল ও করদাতার ধরন নির্বাচন করা জরুরি। টিআইএন-টি ব্যক্তি, পার্টনারশিপ নাকি কোম্পানির নামে হবে তা নিশ্চিত করুন এবং ওটিপি যাচাইয়ের জন্য এনআইডি নিবন্ধিত মোবাইল নম্বর প্রস্তুত রাখুন।

ধরন: এককালীন নিবন্ধনআইন: আয়কর আইন, ২০২৩ (এনবিআর ই-টিআইএন রেজিস্ট্রি)প্রাপ্ত দলিল: ১২ সংখ্যার ই-টিআইএন সনদ ও যাচাইকৃত সার্কেল রেকর্ড
Financial schedules, a notebook, a pen, and a desktop calculator during a figure review at a desk
বাংলা ও ইংরেজি সহায়তাআয়কর ও প্রত্যক্ষ কর
যাদের জন্য প্রযোজ্য

এই সেবাটি যাদের সহায়তা করে

  • ব্যক্তিগত আবেদনকারীচাকরিতে যোগদান, ক্রেডিট কার্ড, জমি নিবন্ধন, গাড়ির নিবন্ধন বা ট্রেড লাইসেন্সের জন্য প্রথমবার ১২ সংখ্যার ই-টিআইএন গ্রহণ।
  • নতুন নিবন্ধিত কোম্পানি ও পার্টনারশিপ ফার্মআরজেএসসি ইনকর্পোরেশন সনদ বা নিবন্ধিত পার্টনারশিপ ডিড অনুযায়ী প্রতিষ্ঠানের নামে পৃথক কর্পোরেট ই-টিআইএন গ্রহণ।
  • তথ্য সংশোধন প্রয়োজন এমন টিআইএন ধারীঠিকানা, মোবাইল নম্বর পরিবর্তন কিংবা উপ-কর কমিশনারের (DCT) দপ্তরে আবেদনের মাধ্যমে লক থাকা তথ্য হালনাগাদ।
অন্তর্ভুক্ত কাজসমূহ

এই সেবার আওতায় যা অন্তর্ভুক্ত

  1. ০১
    সঠিক কর অঞ্চল ও সার্কেল নির্ধারণ

    পেশা, চাকরি বা ব্যবসায়িক ঠিকানা অনুযায়ী সঠিক কর অঞ্চল ও সার্কেল নির্ধারণ করে ১২ সংখ্যার ই-টিআইএন নিবন্ধন।

  2. ০২
    কোম্পানি ও পার্টনারশিপ টিআইএন নিবন্ধন

    আরজেএসসি নিবন্ধন নম্বর ও মনোনীত পরিচালক বা ম্যানেজিং পার্টনারের তথ্যের সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের টিআইএন ইস্যু।

  3. ০৩
    প্রোফাইল আপডেট ও ডিসিটি সংশোধন আবেদন

    অনলাইন সংশোধন অথবা সার্কেল অনুমোদন সাপেক্ষ তথ্যের ক্ষেত্রে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন প্রস্তুত।

  4. ০৪
    পরবর্তী রিটার্ন ও পিএসআর নির্দেশনা

    টিআইএন গ্রহণের পর কবে প্রথম বার্ষিক আয়কর রিটার্ন ও পিএসআর দাখিল করতে হবে সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা।

শুরুর প্রস্তুতি

ই-টিআইএন খোলার আগে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়

  • ই-টিআইএন খুললে এনবিআরে একটি স্থায়ী কর নথি তৈরি হয়; তাই তাৎক্ষণিক প্রয়োজন বা করযোগ্য আয় না থাকলে আগে প্রয়োজনীয়তা যাচাই করে নিন।
  • ব্যক্তিগত টিআইএন-এর ক্ষেত্রে আবেদনকারীর নিজ এনআইডি দিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যাতে ভবিষ্যতে ই-রিটার্ন ওটিপি পেতে সমস্যা না হয়।
  • লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আগে আরজেএসসি নিবন্ধন সম্পন্ন হতে হবে, কারণ ইনকর্পোরেশন নম্বর ও তারিখ ছাড়া কর্পোরেট ই-টিআইএন খোলা যায় না।
ইন্টারঅ্যাক্টিভ কাগজপত্র চেকলিস্ট

প্রস্তুতরাখা প্রয়োজনীয় কাগজপত্র

যেসব কাগজপত্র আপনার কাছে প্রস্তুত আছে সেগুলোতে টিক দিন। প্রথম বার্তায় সব কাগজপত্র প্রস্তুত থাকার প্রয়োজন নেই—এবং নিরাপত্তার স্বার্থে প্রাথমিক বার্তায় কখনোই NID বা ব্যাংক স্টেটমেন্ট পাঠাবেন না।

০ / ৬ প্রস্তুত

ব্যক্তিগত আবেদনকারীর জন্য

কোম্পানি ও অংশীদারি প্রতিষ্ঠানের জন্য

ধারাবাহিক প্রক্রিয়া

যেভাবে পুরো কাজটি সম্পন্ন হয়

  1. ০১

    যোগ্যতা ও কর সার্কেল যাচাই

    আপনার পেশা, কর্মস্থল বা নিবন্ধিত অফিস অনুযায়ী নির্ধারিত কর অঞ্চল ও সার্কেল নিশ্চিত করা হয়।

  2. ০২

    তথ্য ও বানান মিলিয়ে দেখা

    এনআইডি, কোম্পানি সনদ ও মোবাইল ভেরিফিকেশন তথ্য যাচাই করা হয় যাতে ভবিষ্যতে কোনো তথ্য লক না হয়।

  3. ০৩

    নিবন্ধন সম্পন্ন বা সংশোধনী দাখিল

    ই-টিআইএন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করা হয় অথবা লক থাকা তথ্যের জন্য ডিসিটি সংশোধন আবেদন প্রস্তুত করা হয়।

  4. ০৪

    সনদ হস্তান্তর ও কর বর্ষ নির্দেশনা

    যাচাইকৃত ই-টিআইএন সনদ হস্তান্তর করা হয় এবং প্রথম রিটার্ন জমাদানের সময়সীমা জানিয়ে দেওয়া হয়।

সাধারণ প্রশ্নোত্তর

জেনে রাখা প্রয়োজন

ই-টিআইএন খুললেই কি সাথে সাথে কর পরিশোধ করতে হয়?

না। আপনার আয় করমুক্ত সীমার নিচে থাকলে ই-টিআইএন খুললেই কর দিতে হয় না; তবে ব্যাংকিং, ট্রেড লাইসেন্স বা জমি নিবন্ধনের জন্য পিএসআর প্রয়োজন হলে নির্ধারিত সময়ে বার্ষিক রিটার্ন (প্রয়োজনে শূন্য রিটার্ন) দাখিল করতে হয়।

কোম্পানির ব্যাংক হিসাব ও করের কাজে কি পরিচালকের ব্যক্তিগত টিআইএন ব্যবহার করা যায়?

না। প্রাইভেট লিমিটেড কোম্পানি আইনগতভাবে একটি পৃথক সত্তা হওয়ায় পরিচালকদের ব্যক্তিগত টিআইএন ছাড়াও কোম্পানির নিজস্ব নামে ১২ সংখ্যার কর্পোরেট ই-টিআইএন থাকা বাধ্যতামূলক।

হোয়াটসঅ্যাপ০১৮৩৬-৪০১৬১০